রামপালে মাদকসহ কারবারি আটক

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মোজাহিদ গাজী (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। তার বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক মোজাহিদ উপজেলার শ্রীরম্ভা গ্রামের মান্নান গাজীর ছেলে।
পুলিশ জানায়, উপজেলার গৌরম্ভা বাজারের শ্রীরম্ভা রাস্তার মোড়ে রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এসআই সুবীর কুমার অভিযান চালিয়ে মোজাহিদকে ৫৫ গ্রাম গাঁজাসহ আটক করেন। সোমবার সকালে তাকে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।