অজ্ঞান পার্টির কবলে কলেজ অধ্যাপক নাজমুল ইসলামের মৃত্যু: শোক

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ অজ্ঞান পার্টির কবলে পড়ে খুলনার চুকনগর ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নাজমুল ইসলাম মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি………রজিউন)। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ২কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে রেখে গেছেন। নাজমুল ইসলাম যশোর উপ-শহরের সাবেক শিক্ষাবোর্ড কর্মকর্তা মৃত সিরাজুল ইসলামের পুত্র।
চুকনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম ব্রাউন জানান, রোববার ১টার দিকে তিনি কলেজ থেকে বেরিয়ে যান। এরপর আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে ৭০ হাজার টাকা তুলে ওখানেই যোহরের নামাজ পড়েছেন, তারপর বাসযোগে খুলনার উদ্দেশ্যে রওনা হন তিনি। খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে পৌঁছুলে স্থানীয় লোকজন তাকে অজ্ঞান অবস্থায় বাসের মধ্যে দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয় বলে জানতে পারি। ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিষয়টি সংশ্লিষ্ট ব্যাংকের চুকনগর শাখার ম্যানেজার শাহাদাৎ হোসেনও স্বীকার করেছেন। এদিকে অধ্যাপক নাজমুল ইসলামের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে চুকনগর ডিগ্রি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।