রামপালে ফায়ার স্টেশন উদ্বোধন করেন উপমন্ত্রী হাবিবুন নাহার

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বৃহস্পতিবার রামপাল উপজেলায় নবনির্মিত ফায়ার স্টেশনের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, রামপাল ও মোংলা উপজেলা বাগেরহাটের সব থেকে ঝুকিপূর্ণ ও দুর্যোগপ্রবণ এলাকা। আজকে এই ফায়ার স্টেশন উদ্বোধনের মাধ্যমে এখানকার মানুষের নিরাপত্তা বাড়বে। এসময় তিনি ফায়ার স্টেশনের কর্মীদের যে কোনো দুর্যোগ মোকাবিলায় আন্তরিকতার সাথে মানুষের পাশে থাকার আহবান জানান। ফায়ার স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব জাহিদুল ইসলাম, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর খুলনা বিভাগের উপ-পরিচালক মামুন মাহমুদ, রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম, সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার প্রমুখ।