রামপালে প্রশাসনের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ মানুষের পাশে দাঁড়ান। সকল সেবা প্রত্যাশীদের আপন ভাবুুন। জনকল্যাণে কাজ করুন। এজন্য সাংবাদিকরাও সরকারের উন্নয়ন কর্মকান্ড স্বচ্ছতা আছে কি না সেটিও দেখবেন, প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা করবেন। মঙ্গলবার (১৬ মে) বেলা ২ টায় রামপাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাটের জেলা প্রশাসক মো. আজিজুর রহমান এসব কথা বলেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রাণী মন্ডল, মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা গোলজার হোসেন, ওসি এস, এম আশরাফুল আলম, পিআইও মো. মতিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো মতিউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, প্রেস ক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা প্রমুখ।