রামপালে পুলিশের অভিযানে মাদক ও চুরি মামলার ৪ আসামি আটক

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক, তার চুরিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত চারজন আসামিকে গ্রেফতার করেছে। আটকদের সোমবার বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানা পুলিশ রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। আটকরা হলেন, উপজেলার গৌরম্ভা গ্রামের মো. মারুফ শেখের ছেলে তার চুরির অভিযোগে আটক মাসুদ শেখ (৩০), দুর্গাপুর গ্রামের আব্দুল মাজেদের ছেলে আব্দুল্লাহ আল মামুন, নদীরহুলা গ্রামের সবুজ বাড়ই (২০) ও কুমলাই গ্রামের মৃত জাফর আলীর ছেলে আবু জাহিদ (৩২)।
রামপাল থানার অফিসার ইনচার্জ এসএম আশরাফুল বিভিন্ন অভিযোগে আসামিদের আটক ও আদালতে প্রেরণের বিষয় নিশ্চিত করেছেন।