রামপালে পিছিয়ে পড়া নারীদের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে পিছিয়ে পড়া নারীদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি নেতৃবৃন্দ। উপজেলার উজলকুড়বাসীর আয়োজনে হাজারো নারীদের নিয়ে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারি। শনিবার বেলা ১১ টায় উপজেলার ফয়লাহাটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আলতাফ হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক লুৎফার রহমান মোড়ল, তাঁতীদলের সভাপতি সরদার বাকীবিল্লাহ, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদ বলেন, বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের মূল স্রোতধারায় যুক্ত করতে হবে। তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তারা শিক্ষিত হলে সমাজের অসংগতি দূর হবে। তারা স্বাবলম্বী হবে। যেহেতু সমাজের অর্ধে জনগোষ্ঠী নারী, সেহেতু তাদের এগিয়ে আসতে হবে।