রামপালে নদীর চরে নারীর মরদেহ

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের রামপালে নদীর চর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার ঘষিয়াখালী চ্যানেলের নদীর চর থেকে থেকে পুলিশ এই মরদেহ উদ্ধার করে। মৃতের বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর। পরনে লাল পেটিকোট ও সোয়েটার ছিল। হাত ও পায়ে বিভিন্ন ধরণের রাবার ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে পুলিশ।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছউদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ওই নারীর মরদেহ উদ্ধার করেছি। মৃতের বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর। তার পরনে লাল পেটিকোট ও সোয়েটার রয়েছে। হাতে শাখাসহ নানা ধরণের রাবার পরা ছিল। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করছি তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এরপরেও মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্যে বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের পরিচয় জানতে পুলিশ কাজ শুরু করেছে।