রামপালে দম্পতিকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে জমির বিরোধে দম্পতিকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩১ মে) রাতে মামলা করেন আসমা বেগম (৫২)।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ছোট নবাবপুর গ্রামের সামসুর রহমান (৬২) গরু কেনাবেচার ব্যবসা করেন। তিনি গত ৪ মে গরু কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে হাটের উদ্যেশ্যে রওনা হন। এ সময় ফজলুর রহমান মোল্লা, বাবলুর রহমান মোল্লা, আশিকুর রহমান, রাসেল মোল্লা, ওসমান মোল্লা, আসিয়া খাতুন, কাকলী বেগম, শাওন শেখ ও খাদিজা বেগমসহ অজ্ঞাত ৩/৪ জন রামদা, রড, লাঠি ও হাতুড়ি নিয়ে হামলা করেন। তারা সবাই মিলে সামসুর রহমানকে পিটিয়ে আহত করেন। তার চিৎকারে স্ত্রী আসিয়া বেগম ছুটে এলে আসামিরা তাকেও মারধর করেন। এ সময় তারা গরু কেনার ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। দীর্ঘ প্রায় একমাস পরে চিকিৎসা শেষে গত শুক্রবার রাতে রামপাল থানায় মামলা করা হয়। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, মামলা করায় আসামিরা আবারও মারধরের হুমকি দিচ্ছেন। এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশ এজাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের ধরার চেষ্টা চলছে।