রামপালে তার চুরির অভিযোগে আটক ৪

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে চারজন তামার তার চোরকে গ্রেফতার করেছে। আটকদের বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।
আটকরা হলেন, উপজেলার শ্রীফলতলা গ্রামের সেলিম হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (৪০), কালেখারবেড় গ্রামের বজলুর শেখের ছেলে মো. সোহাগ শেখ (২৩), কালিকাপ্রসাদ গ্রামের মোজাম শেখের ছেলে নাকির শেখ (২৩) ও বর্ণি গ্রামের মালেক মোল্লার ছেলে খান জাহান মোল্লা (২৮)।
পুলিশ জানায়, গত ২৬ আগস্ট বিকেলে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের লেবার কলোনির পাশ থেকে চোর চক্রের সদস্যরা ৯০ কেজি মূল্যবান তামার তার চুরি করে। এদের মধ্যে কয়েকজনকে হাতেনাতে আটক করে পুলিশ। ওই সময় বেশ কয়েকজন পালিয়ে যায়। এরপর মঙ্গলবার রাতে পুলিশ রামপালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজন সন্দিগ্ধ চোরকে আটক করে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে চুরির সাথে জড়িত থাকার তথ্য মিলেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি তাদের আটক ও বুধবার বাগেরহাটের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি।