রামপালে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় “মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” প্রতিপাদ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসটি পালন করে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা এসিল্যান্ড মো. সালাউদ্দিন দিপু, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, পিআইও মো. মতিউর রহমান প্রমুখ।