রামপালে গৃহবধূকে মারধরের মামলার প্রধান আসামি আটক

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে এক গৃহবধূকে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৯ জুন) রাতে মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ রাশিদা খাতুন (৩৪)। পু্লশি অভিযান চালিয়ে মামলার আসামি মনি গাজীকে (৪০) আটক করেছে । আটক মনি গাজী উপজেলার কৈগরদাসকাটি চর এলাকার মৃত আনার গাজীর পুত্র। এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ মে সোমবার বেলা ১২ টার দিকে রাশিদা খাতুন সাইক্লোন শেল্টারের পূর্ব পাশের একটি দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় মনি গাজী ও তার সহযোগীরা তাকে মারধর করে। আহত রাশিদাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামপাল থানার ওসি আশরাফুল আলম জানান, মামলা করার পর পরই প্রধান আসামি মনি গাজীকে  আটক করা হয়েছে। শনিবার তাকে বাগেরহাটে আদালতে পাঠানো হয়েছে। আপর আসামিদের আটকের চেষ্টা চলছে।