রামপালে গাঁজা বিক্রেতা আটক

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে ৯০০ গ্রাম গাঁজাসহ মাহামুদ হাসান (২৯) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পু্লশি। আটক মাহামুদ মোংলা উপজেলার আন্ধারিয়া গ্রামের তরিকুল ইসলামের পুত্র। এ ঘটনায় তার বিরুদ্ধে রামপাল থানায় মামলা হয়েছে।
পু্লশি জানায়, গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে গিলাতলা বাজারের সরকারি হাইস্কুল মোড় থেকে ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রামপুলিশ মাহামুদকে আটক করে। পরে তাকে থানা পুলিশে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে রামপাল থানার ওসি আশরাফুল আলম গাঁজাসহ আসামি আটক ও শনিবার (১৬ সেপ্টেম্বর) বাগেরহাটের আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।