রামপালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে গত শুক্রবার (৯ জুন) রাতে ফাহাদ গাজী (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ফাহাদ উপজেলার পার গোবিন্দপুর গ্রামের মোস্তফা গাজীর পুত্র। রামপাল থানার এসআই ইসমাইল হোসেন শুক্রবার (৯ জুন) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ফয়লাহাটের জাহাঙ্গীরের ভাতের হোটেলের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন। আটক ফাহাদকে শনিবার বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।