রামপালে কৃষকদের ভেতর শীতকালীন প্রণোদনার বীজ ও সার বিতরণ

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কৃষি অফিস মিলনায়তনে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ প্রণোদনার এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার জিএস অলিউল ইসলাম, প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপসহকারী কৃষি অফিসার কিশোর কুমার বালা প্রমুখ।