রামপালে উপকূল দিবস পালন

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ ১৯৭০-র ১২ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধায় রামপালে উপকূল দিবস পালিত হয়েছে। প্রেসক্লাব রামপালের আয়োজনে রোববার মুপুরে ক্লাব কক্ষে এ দিবস পালন করা হয়।
দিবসটির রাষ্ট্রীয় স্বীকৃতির জন্যে উপকূলের ১৯ জেলা ও শতাধিক উপজেলায় উপকূলবাসীর পক্ষ থেকে সরকারের কাছে জোরালো দাবি জানান পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশের উপকূলের জলবায়ু বিপন্ন মানুষের জলবায়ু ন্যায্যতার দাবি আরও জোরালো হোক -এটাই উপকূলবাসীর প্রত্যাশা।
প্রেসক্লাব রামপালের সভাপতি এমএ সবুর রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মহিউদ্দিন শেখ। বিশেষ অতিথির বক্তব্য দেন পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সুলতান আহমেদ, শেখ আবজাল হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংবাদিক লায়লা সুলতানা, হারুন শেখ, মুর্শিদা পারভীন, জোছনা বেগম প্রমুখ।