রামপালে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপাল থানা পু্লশি পৃথক অভিযান চালিয়ে দুজন ইয়াবা ও একজন গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (৪ জুন) রাত সাড়ে ৮ টার দিকে এসআই জাহিদুল ইসলাম রণসেন গ্রামের হিরুজ শেখের পুত্র সজীব শেখ (২২) ও মানিকনগর গ্রামের আব্দুল মান্নান শেখের পুত্র সাইফুল ইসলাম (৩৫) কে মোটরসাইকেলসহ আটক করেন। ওই সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা জব্দ করেন।

অপর অভিযানে এসআই দীনেশ ঘোষ সোমবার (৫ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার হুড়কা মধ্যপাড়ার মৃত নুরমোহাম্মাদ মোড়লের পুত্র আসাদুল মোড়ল ওরফে আসাদ (৩৬) কে তার বাড়ির সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন।