রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জুন) বড়ো সন্নাসী মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। মল্লিকেরবেড় ইউনিয়নের চেয়ারম্যান সাবির আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও তুষার কান্তি মৃধার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার ওসি এস.এম আশরাফুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তালুকদার মুজিবর রহমান, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হোসেন, সন্নাসী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক সন্তোষ কুমার পাল, এসআই রিফাজ উদ্দিন, এসআই শ্রীবাস কুন্ডু, এসআই লিটন কুমুর, এসআই সুবীর কুমার, ইউপি সদস্য মতিয়ার রহমান, ইউপি সদস্য সুমন হাওলাদার প্রমুখ। সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন, ক্রিকেট জুয়া, রাত ৯ টার পর ক্যারাম বোর্ড বন্ধ ও জুয়াসহ নানা অপরাধ দমনের বিষয়ে আলোচনা করেন বক্তাগণ। এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বলেন, পুলিশের সেবা প্রদানে বিলম্ব হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন।