রামপালে অবৈধ বেহেন্দি জাল জব্দ করে বিনষ্ট

0

রামপাল (বগেরহাট) সংবাদদাতা ॥ রামপাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অভিযান চালিয়ে নদী থেকে ২ টি অবৈধ বেহেন্দি জাল জব্দ করেছেন। বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার বগুড়া ও কুমারখালি নদীতে অভিযান চালান। জব্দকৃত জাল দুটি রামপাল খেওয়াঘাটে রেখে জ্বালিয়ে দেওয়া হয়। অভিযানে অংশ নেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা। তাকে সহযোগিতা করেন রামপাল থানার ওসি আশরাফুল আলম।