রামপালে অপরাজিতাদের প্রশিক্ষণ

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ব বিকাশ, নেটওয়ার্কিং ও অ্যাডভোকেসি বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে অপরাজিতা প্রকল্পের আওতায় রামপালের কৃষি অফিসের অডিটোরিয়ামে উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি গায়ত্রী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি। সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রোগ্রাম সমন্বয়কারী শাহিদা আক্তার, ফিল্ড সমন্বয়কারী মঞ্জু পাল, আতাবুর রহমান টিপু প্রমুখ।
প্রশিক্ষণে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্প সমন্বয়কারী সুবল ঘোষ টুটুল। এতে অংশগ্রহণ করেন রামপাল উপজেলার অপরাজিতা নেটওয়ার্কের সদস্যবৃন্দ।