রামপালের খ্রিস্টান পল্লীর বাসিন্দারা পেল বিশুদ্ধ পানি

0

স্টাফ রিপোর্টার,বাগেরহাট ॥ বাগেরহাটের রামপালে লবণাক্ত এলাকার খ্রিস্টান পল্লীর বাসিন্দারা দীর্ঘদিন পর বিশুদ্ধ পানি পেয়ে খুশি হয়েছেন। শনিবার উপজেলার গিলাতলা বাজারে ব্যক্তি উদ্যোগে স্থাপিত গভীর নলকূপের উদ্বোধন করেন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রামপাল- মোংলা আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম।

উপকারভোগী খ্রিস্টান পল্লীর বাসিন্দা শান্তি বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে অনেক দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করে আনা হতো। এক কলস পানির জন্য এ বাড়ি ও বাড়ি বিভিন্ন জায়গায় সংগ্রহ করতে গেলে নানা প্রতিবন্ধকতার মধ্যে পড়তাম।

এমনকি সরকারি ও বিভিন্ন এনজিওর কাছে ধরনা দিয়েও আমরা সুপেয় পানির ব্যবস্থা করতে পারিনি। আজ শেখ ফরিদুল ইসলামের সহযোগিতায় সুপেয় পানি পাওয়ায় দীর্ঘদিনের ভোগান্তি থেকে রক্ষা পাওয়ায় তার জন্য দোয়া করছি।

শেখ ফরিদুল ইসলাম বলেন, সুবিধাবঞ্চিত খ্রিস্টান পল্লীর মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত ছিল। এলাকায় সরজমিনে এসে দেখে ২০০ গজ দূর থেকে গভীর টিউবয়েলের সংযোগ দিয়ে পল্লীর ভেতরে সুপেয় পানির ব্যবস্থা করে দেওয়া হয়।