রামনগর ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

কুয়াদা (যশোর) সংবাদদাতা॥ যশোর সদরের রামনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সদরের সতীঘাটা ঈদগাহ মাঠে রামনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডা. আব্দুল আজিজের সভাপতিত্বে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক নুর-ঊন-নবী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক আবদার খান, সদস্য আসাদুজ্জামান শাহিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক অ্যাড. মৌলুদা পারভীন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, সদর উপজেলা মহিলা দলের সম্পাদক মনোয়ারা মোস্তফা, সাংগঠনিক সম্পাদক হালিমা লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহম্মেদ, রামনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মারুফ হোসেন, শহিদ আল মামুন, মোসলেম উদ্দীন, মিজানুর রহমান বাবলু, মাসুদুর রহমান শামীম, সিরাজ মোল্যাসহ অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন, মাও. ডা. আফজাল হোসেন।