রামনগরে পুকুরে দুর্বৃত্তের বিষ প্রয়োগে মাছ নিধন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের মৎস্যচাষি সিরাজুল ইসলামের পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের আঁধারে ইউনিয়নের সিরাজসিংহা গ্রামের তরফদারপাড়ায় তার পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে তার প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
তার পরিবারের সদস্যরা জানান, সিরাজুল ইসলাম বর্তমানে একটি মামলায় কারাগারে আছেন। তিনি তার বাড়ির পাশে দেড় বিঘা আয়তনের একটি পুকুর অন্যের কাছ থেকে লিজ নিয়ে মাছ চাষ করেন। শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১১ টা এই সময়ের মধ্যে দুষ্কৃতকারীরা পুকুরে বিষ প্রয়োগ করে। পরে তার পরিবারের সদস্যরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন পুকুরের সব মাছ মরে ভেসে আছে।