রাজগঞ্জে ফসলি জমিতে মাছের ঘের, ৫০ হাজার টাকা জরিমানা

0

ওসমান গনি, রাজগঞ্জ, (মনিরামপুর )॥ রোববার মনিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের ষোলখাদা গ্রামের একটি মাঠে ফসলি জমিতে অবৈধভাবে মাছের ঘের কাটার সময় মনিরামপুর ও রাজগঞ্জ ভূমি অফিসের কর্মকর্তারা অভিযান চালান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সূত্র জানায়, ষোলখাদা গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে সেলিম হোসেন ওই গ্রামের বিভিন্ন কৃষকের কাছে থেকে দশ বিঘা জমি লিজ নিয়ে মাছের ঘের কাটা শুরু করেন। কৃষিজমিতে বেআইনিভাবে মাছের ঘের কাটার সংবাদ পেয়ে মনিরামপুর ও রাজগঞ্জ ভূমি কর্মকর্তারা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন।

মনিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেলিম হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানা আদেশ ঘোষণার পরপরই অভিযুক্ত ব্যক্তি নগদ অর্থ প্রদান করলে তাকে মুক্তি দেওয়া হয়।