রাইচ কুকারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বেসরকারি কোম্পানিতে চাকরিরত এনামুল হক নাটিমা ইউনিয়নের শিবানন্দপুর ঘোষপাড়া গ্রামের ইনসান আলীর ছেলে। শনিবার (১৫ অক্টোবর) দুপুর একটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নাটিমা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম মাস্টার জানান, দুপুরে এনামুল হক নিজ বাড়িতে রাইচ কুকারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষণা করেন। মহেশপুর থানার ওসি আব্দুল রহিম বলেন, খবরটি আমি গণমাধ্যমকর্মীদের কাছ থেকে শুনেছি।