রক্তদাতা সংগঠন বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ বিস্তারিত কর্মসূচির মধ্যে দিয়ে যশোর সরকারি এম এম কলেজে রক্তাদাতা সংগঠন বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সংগঠনটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যশোর সরকারি এম এম কলেজ ইউনিটের আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও রক্তদাতাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর জিল্লুল বারী।
বাঁধনের সরকারি এমএম কলেজ ইউনিটের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপাদেষ্টা আরিফুল ইসলাম নাহিদ, সদস্য খন্দকার রুবাইয়া, সর্বশ্রেষ্ঠ রক্তদাতা সুজন হোসেন, ছাত্রদল নেতা বোরহান উদ্দীন প্রমুখ।
এরপর ১২ জন রক্তদাতাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- সুজন হোসেন, তাজওয়ার হোসেন,পার্থ ভক্ত, আবু সাঈদ, রিয়াজ হোসেন, ইসতিয়াক রনি, শাখওয়াত হোসেন, মাহমুদুল হোসেন, মাইম হোসেন, আব্দুর রহমান ও জাকির শ্রাবণ। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির উপস্থিত অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাঁধনের সহসভাপতি শরিফা খাতুন রিয়া।