যৌতুক ও হত্যা চেষ্টার অভিযোগে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে স্ত্রীর মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে যৌতুকের দাবিতে মারধর ও শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। যশোর সদর উপজেলার নালিয়া গ্রামের শিউলি বেগম তার স্বামী ইমরানের হোসেনের বিরুদ্ধে বৃহস্পতিবার মধ্যরাতে এ মামলা করেছেন। মামলায় তার শ্বশুর ইউসুফ আলী সরদারকেও আসামি করা হয়েছে।
মামলায় বাদী উল্লেখ করেন, ইমরান তার ১ম স্ত্রীকে তালাক দেওয়ার পর শিউলিকে বিয়ে করেন। তাদের ৪ বছরের শিশু কন্যা সন্তান রয়েছে। বিয়ের সময় ইমরান যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা, গরু, গোয়াল ঘর তৈরিসহ আসবাবপত্রর জন্য জন্য আরও এক লাখ টাকা দেয়া হয়। কিন্তু তারপরেও ইমরান আরও দেড় লাখ টাকার জন্য মারপিট করতে থাকে। সর্বশেষ গত ২ মার্চ সন্ধ্যার পর শিউলি বাড়িতে কাজ করছিলো। এমন সময় ইমরান এসে দেড় লাখ টাকার জন্য চাপ দেয়। ওই টাকা বাবার বাড়ি থেকে এনে দিতে বলে। কিন্তু শিউলির বাবার অবস্থা ভালো না হওয়ায় ব্যর্থ হন শিউলি। এসময় শ্বশুর ইউসুফ উস্কানি দেন তার ছেলেকে। এতে করে ইমরান আরও ক্ষিপ্ত হয়ে উঠে। তাকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন অংশে মারপিট করে । এসময় শিউলি রক্তাক্ত জখম হন। পরে তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন ইমরান। এক পর্যায় আশপাশের লোকজন এসে শিউলিকে উদ্ধার করে। পরে শিউলির বোনসহ পরিবারের সদস্যরা এসে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে থানায় এ মামলা করেন।