যুবদল নেতার ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে পাইকগাছায় বিক্ষোভ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের হামলায় যুবদল খুলনা জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান বেলাল আহতের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে। পাইকগাছা উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে পৌরসভার চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপত্বিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এস এম মোহর আলী।
সোমবার সন্ধ্যায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন। বক্তব্য রাখেন সাইফুদ্দিন সুমন, মেসের আলি সানা, আবুল কাশেম, টিএম সুমন, মারুফুল হক প্রিন্স, হুরায়রা বাদশা,মনিরুজ্জামান মনি,সরজিত ঘোষ দেবেন, আজারুল গাজী,বিএম আকিজ উদ্দিন,নাজমুল হুদা মিন্টু,জামিলুর রহমান রানা,আরিফুল ইসলাম,রায়হান পারভেজ টিপু, আবু সুফিয়ান প্রমুখ।