যশোর ২৫০ শয্যা হাসপাতাল পেল ফোর-ডি কালার আল্ট্রাসাউন্ড মেশিন

0

স্টাফ রিপোর্টার || যশোর ২৫০ শয্যা হাসপাতাল নতুন ফোর-ডি কালার আল্ট্রাসনো মেশিন। গতকাল শনিবার থেকে এ মেশিনে রোগীর আল্ট্রাসনোগ্রাম কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে ৬১টি আল্ট্রাসনো গ্রাম করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হারুন-অর-রশীদ জানিয়েছেন, হাসপাতালের আগে যে আল্ট্রাসনো মেশিন ছিল সেটি অনেক পুরনো। ভাল ছিল না। এবার ঢাকা সিএমএসডি থেকে নতুন আল্ট্রাসনোগ্রাম মেশিন পাওয়া গেছে। ফোর-ডি কালার আল্ট্রাসাউন্ড মেশিন সাদাকালো ও কালার আল্ট্রাসনো করা যাবে।  এ মেশিন দিয়ে প্রথমে সাদাকালো আল্ট্রাসনোগ্রাম করা হচ্ছে। কালার পেপার এলে রঙিন (কালার) আল্ট্রাসনো করা হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে ঢাকা সিএমএসডি তত্ত¡াবধায়কের কাছে গত ২৯ জুলাই ও ২১ আগস্ট ২টি চাহিদাপত্র পাঠায়। এরপর ২২ আগস্ট এ আল্ট্রাসনো মেশিন বরাদ্দ হয়। ৩ অক্টোবর মেশিনটি হাপাতাল কর্তৃপক্ষ বুঝে পায়। গতকাল ৫ আগস্ট মেশিনে কাজ শুরু হয়।