যশোর সাহিত্য পরিষদে কবি আজীজুল হকের জন্মবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার॥ কবি আজীজুল হকের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে যশোর সাহিত্য পরিষদের আয়োজনে কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান হয়েছে। সোমবার সন্ধ্যায় সাহিত্য পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন যশোর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক শাহিন ইকবাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি সাজ্জাদ গনি খাঁন রিমন।
কবি আজীজুল হকের কবিতা, কাব্যধারাসহ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনায় অংশ নেন অধ্যাপক আসাদুজ্জামান, কবি ড. পাবলো সাহী, প্রাবন্ধিক ও গবেষক বেনজিন খান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু প্রমুখ। অনুষ্ঠানে সাহিত্য পরিষদের সাবেক সভাপতি হারুন অর রশীদ, কবি কাজী মাজেদ নওয়াজ, কবি শাহরিয়ার সোহেল, আবৃত্তিকার শামীমা শম্পা কবি আজীজুল হকের কবিতা থেকে আবৃত্তি পরিবেশন করেন। আলোচনায় বক্তারা বলেন, আমরা কবির সান্নিধ্য ও সাহচর্যের মাধ্যমে তার কাছ থেকে আমারা জীবনেরশিল্প পাঠ গ্রহণ করেছি। তিনি আমাদের কাব্য সাহিত্যকে কবিতার রতœসম্ভারে সমৃদ্ধ করেছেন। তার কাব্যভাবনায় ভাষা আন্দোলন ও স্বাধীনতা শিল্পীত হয়েছে তার কবিতারর কারুকাজে। আমাদের সমাজ ও সংস্কৃতির অগ্রযাত্রাকে প্রবহমান রাখতে তার কাব্যভাবনা ও জীবনবোধ নতুন প্রজন্মের কাব্যপ্রেমীতের পরিশিলিত করবে। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। পাশাপাশি এদিন সকালে সাহিত্য পরিষদের পক্ষ থেকে কবির সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করে কবির প্রতি শ্রদ্ধা জানানো হয়।