যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমির আবাসিক প্রশিক্ষণ শুরু

0

 

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমির আবাসিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার চলতি মৌসুমে অনূর্ধ্ব-১৪ এবং ১৬ বছর বয়সী ফুটবলারদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। দেশের ৫০ জেলার ৪৭৫ জন ফুটবলার বাছাই কার্যক্রমে অংশ নেয়। এর মধ্যে থেকে ১৪৬ জনকে প্রাথমিক পর্যায়ে বাছাই করা হয়। বাছাইকৃতদের ৭দিনের আবাসিক অনুশীলন শেষে চূড়ান্ত পর্যায়ে ২০জনকে নিয়ে দীর্ঘ মেয়াদী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে। শামস্-উল-হুদা ফুটবল একাডেমি পরিচালক শামস্-উল-বারী শিমুল বলেন, শিক্ষার্থীদের পারফরমেন্সে আমরা খুব খুশি। আমাদের ফুটবলররা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খেলছে। দেশের নামিদামি ক্লাবে অংশগ্রহণ করছে। ঢাকা ‘বি’ লিগের নিয়মিত খেলে একাডেমির খেলোয়াড়রা। একাডেমির বিনামূল্যে থাকা, খাওয়া, পড়াশুনা এবং চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে। একাডেমি পরিচালক(প্রশাসন) মাসুদুর রহমান টনি বলেন, খুলনা বিভাগের সকল জেলাসহ, নোয়াখালি, চট্টগ্রাম, সিলেট, ভোলা, বরিশাল, পিরোজপুর, ফরিদপুর, গোপালাগঞ্জ, রাজশাহী, নওগা, পাবনাসহ মোট ৫০টি জেলার ছেলেরা বাছাই কার্যক্রমে অংশ নিয়েছে। ১৪৬জনকে প্রাথমিক পর্যায়ে বাছাই করা হয়েছে। বাছাইকৃতদের ৭দিনের আবাসিক অনুশীলন শেষে চুড়ান্ত পর্যায়ে ২০জনকে নিয়ে দীর্ঘ মেয়াদী আবাসিক প্রশিক্ষণ শুরু হবে। বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন জাহিদী ফাউন্ডেশনের সিও অবসরপ্রাপ্ত কর্নেল নুরুল্লা সিদ্দিকী, প্রধান প্রকৌশলী আহসান বারী লিটু, শামস-উল-হুদা ফুটবল একাডেমির প্রধান প্রশিক্ষক কাজী মারুফ হোসেন, সহকারী প্রশিক্ষক ইমাদুল হক খান, জাহিদ হাসান, লিনট হোসেন, আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত লে.কর্নেল জাহিদ হাসানসহ স্থানীয় ব্যক্তিবর্গ।