যশোর-বেনাপোল সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর-বেনাপোল সড়কের মল্লিকপুর নামকস্থানে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত ও ভ্যানচালকসহ দুজন আহত হয়েছেন। গতকাল রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজেদুল খান অয়ন (২০) যশোর শহরের পুরাতন কসবা ঢাকা রোড এলাকার রমজান খানের পুত্র। নিহতের স্বজনরা জানিয়েছেন, সাজেদুল ইসলাম খান ও আরিফপুর গ্রামের আরিফুজ্জামান (১৮) দু’জন গতকাল রাত ৭টার দিকে ঝিকরগাছা থেকে মোটরসাইকেলযোগে যশোর শহরে আসছিলেন। এ সময় মিলন হোসেন (২০) নামে এক ভ্যান চালক যশোর থেকে ঝিকরগাছায় যাচ্ছিলেন। তারা যশোর-বেনাপোল সড়কের লাউজানীর অদূরে মল্লিকপুর গ্রামে পৌঁছুলে বিপরীতমুখী ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক মল্লিকপুর গ্রামের আমজাদ হোসেনের পুত্র মিলন হোসেনসহ দু’মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হন। আহতদের রাত ৮টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৯টার দিকে সাজেদুল খান অয়ন মারা যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহীনুর হোসেন সোহাগ তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দু’জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশংকা। স্বজনরা জানিয়েছেন, অয়ন মেধাবী ছাত্র। যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ নিয়ে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।