যশোর-বেনাপোল মহাসড়কে দু’ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোর-বেনাপোল মহাসড়কে দু’ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন মারাত্বক ভাবে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় ঝিকরগাছা বেনেয়ালী বালিখোলা নামকস্থানে। দূর্ঘটনায় মারাত্বক আহতরা হলেন, ঢাকা মেট্টো-ট ২০-৯২০১ নাম্বার ট্রাকের হেলপার উপজেলার কাউরিয়া গেট এলাকার বাসিন্দা মশিউর রহমানের ছেলে জাকির হোসেন (৩৫) ও যশোর-ট-১১-৪৩৩৭ নং ট্রাকের বালির লেবার বেনেয়ালী বালিখোলা গ্রামের সহিদুল ইসলামের ছেলে হাবিল হোসেন (২২)। আহতদের মধ্যে জাকির হোসেন যশোর ২৫০ শয্যা হাসপাতালে ও হাবিল ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্ল্সে চিকিৎসাধীন রয়েছে। দূর্ঘটনার কারনে প্রায় ২ ঘন্টা যশোর-বেনাপোল মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে নাভারন হাঁইওয়ে থানা পুলিশ ক্রেন দিয়ে ট্রাক দুটিকে রাস্তা থেকে সরালে দুপুর ১২টার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। মহাসড়কের উপর বালু রাখার কারনে এই দূর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় এলাকাবাসীসহ নাভারন হাঁইওয়ে থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম জানিয়েছেন।