যশোর বুকভরা বাওড় ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সভাপতি- গৌর চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক-নজরুল ইসলাম

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ ব্যাপক উৎস উদ্দীপনার মধ্য দিয়ে যশোর সদর উপজেলার বুকভরা বাওড় ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৫৫ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। সভাপতি পদে গৌর চন্দ্র বিশ্বাস ৮০ ভোট পেয়ে নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিদ্যুৎ চন্দ্র বিশ্বাস পেয়েছেন ৬৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. নজরুল ইসলাম ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনছার আলী পেয়েছেন ৭২ ভোট। ক্যাশিয়ার পদে অশোক রায় ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আস্তার আলী পান ৪৩ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিএনপি নেতা আইনজীবী হাজী আনিছুর রহমান মুকুল, নির্বাচন কমিশনার ছিলেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান মিঠু ও বিএনপি নেতা মো. ইদ্রিস আলী।

সভাপতি পদে ৫ ভোট, সাধারণ সম্পাদক পদে ৪ ভোট এবং ক্যাশিয়ার পদে ১৩ টি করে ভোট বাতিল হয়।