যশোর-নড়াইল সড়কে ট্রাকচাপায় নারীর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর-নড়াইল মহাসড়কের দক্ষিণ শ্রীরামপুর এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় হালিমা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হালিমা বেগম যশোরের বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মৃত হান্নান মোল্লার স্ত্রী। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে হালিমা বেগম মহাসড়ক দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন।

এসময় যশোর থেকে নড়াইলগামী অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি চাকার নিচে পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি।