যশোর নদী রক্ষা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা নদী রক্ষা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় ভৈরবের নদের দড়াটানা সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে স্থাপনা নদের জায়গার মধ্যে হওয়ায় সেটি অপসারণের বিষয় তুলে ধরেন বক্তারা । এর বাইরে ঝিকরগাছা সীমানার মধ্যে চলমান কপোতাক্ষ নদ খননে মাটির সাথে বালি উত্তোলন হওয়ায় সেটি যথাযথ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বিক্রয়ের কথা বলা হয়। বেনাপোলের হাকোর নদ খননে ঠিকদার প্রতিষ্ঠান নিয়োগ করা হলেও কিছু দখলদারের কারণে খনন কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। সেই দখলদারদের উচ্ছেদের বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া কেশবপুরের মির্জানগর বাওড় খননের বিষয় প্রস্তাব উত্থাপন করেন বক্তারা। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তুষার কুমার পাল, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান, কে এম আবু নওশাদ প্রমুখ।