যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, যুগ্ম-সম্পাদক রাফাত আরা ডলি, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভিন আনু, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, সাংগঠনিক সম্পাদক আম্বিয়া মঞ্জুর মুক্তা, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা এবং সাংগঠনিক সম্পাদক হালিমা লতিফ প্রমুখ।

যৌথ সভাটি যৌথভাবে পরিচালনা করেন, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না ও সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভীন শেলী।