যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে সংগঠনের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্যপাঠ করানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করান, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাড. আবু মোর্ত্তজা ছোট । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব ও সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটি সদস্য অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা কমিটির সম্পাদক তসলিম-উর-রহমান, জেলা জাতীয়পাটির্র সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ্ ও জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহাজান গামা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সদ্য বিদায়ী কমিটির সভাপতি আজিজুল আলম মিন্টু। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত কমিটির সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, সহ-সভাপতি রবিউল ইসলাম লবিন, আবু হাসান, রতন অধিকারী, সাধারণ সম্পাদক মোর্তজা হোসেন, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম মিন্টু গাজী, সহ সাধারণ সম্পাদক হারুনার রশিদ ফুলু ও কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক আব্দুর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ কামাল হোসেন, কার্যকরী সদস্য রবিউল ইসলাম, মোহাম্মদ আলী, তরিকুল ইসলাম, আব্দুর রউফ, শহিদুজ্জামান, জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু