যশোর জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি খালেক ও সম্পাদক মাজেদ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে আব্দুল খালেক সভাপতি এবং আব্দুল মাজেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার সমিতির কার্যালয়ে সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সমিতির ৩২২ জন ভোটারের মধ্যে ২৯৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এরমধ্যে সভাপতি পদে আব্দুল খালেক ১৪৭ ভোট পেয়ে জয় লাভ করেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ওমর আলী ১৪০ ভোট পান। সাধারণ সম্পাদক পদে আব্দুল মজিদ ২১৪ ভোট পেয়ে জয় লাভ করেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম পান ৬৪ ভোট। এছাড়া দুটি সহ-সভাপতি পদে মহসিন গাজী ও বজলুল করিম টুকু এবং যুগ্ম-সম্পাদক পদে আবু তাহের জয় লাভ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, ক্রীড়া সম্পাদক এবং তিন সদস্য পদের ভোট গণনা চলছিল।
আব্দুল মোমিন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এছাড়া আনোয়ার হোসেন ও শওকত আলী নির্বাচন কমিশনার ছিলেন।