বাঘারপাড়ায় ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ।। যশোরের বাঘারপাড়ায় ছেলের লাঠির আঘাতে ইখলাস (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বুধোপুর গ্রামে ঘটনাটি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টারদিকে যশোর জেনারেল হাসপাতালে মৃত্যু হয়।
বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলিম জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে পিতা ইখলাসের সাথে ছেলে তারেক মোল্লার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারেক বাঁশ দিয়ে তার পিতার মাথায় আঘাত করে। এসময় পরিবারের সদস্যরা ইখলাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইখলাসের। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।