যশোর চৌগাছায় প্রায় ১২ হাজার কার্ডধারীর মধ্যে টিসিবির পণ্য বিতরণ

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর)॥ চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার তদারকিতে ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার প্রায় ১২ হাজার কার্ডধারীর মধ্যে টিসিবি পণ্য সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। পৌরসভা বাদে দ্বিতীয় ধাপে ৫’শ ৬০ টাকার প্যাকেজে ২কেজি তেল, ২কেজি ছোলা, ২কেজি মশুরের ডাল ও ২কেজি চিনি পেয়েছেন কার্ডধারীরা।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম পরিদর্শণ করেন। দুপুর ২ টায় নির্বাহী কর্মকর্তা পণ্য বিতরণ কার্যক্রম পরিদর্শনে আসেন সিংহঝুলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে। এ সময় তিনি কার্ডধারীদের সাথে কথা বলেন এবং খোঁজখবর নেন। একপর্যায় তিনি টিসিবি পণ্য বিতরণে অংশ গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, ট্যাগ অফিসার ও মৎস্য কর্মকর্তা হরিদাস পাল, ইউপি চেয়ারম্যান হামিদ মল্লিক, ইউপি সদস্য সাফিয়া সুলতানা, তাসলিমা আশরাফ, আনোয়ার হোসেন, লতিফ গাজী, আমির হামজা, আশিকুর রহমান, শরিফ জুয়েল প্রমূখ।