ফুলতলায় ব্র্যাকের দরিদ্র সদস্যদের মাঝে কম্বল বিতরণ

0

ফুলতলা (খুলনা) অফিস॥ ফুলতলার গাড়াখোলা গ্রাম সামাজিক শক্তি সমিতির উদ্যোগে ব্র্যাক ইউজিসি কর্মসূচির আওতায় বৃহস্পতিবার বিকেলে দরিদ্র সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়। আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ইউজিসির ম্যানেজার শিউলী বর্মন। উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক অনুপ কুমার বিশ^াসের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ব্যবসায়ী জাহিদুল ইসলাম, কর্মসূচির সংগঠনক হাফিজুর রহমান, সুমিতা আক্তার, আব্দুর রাজ্জাক, শরীফুল ইসলাম, টিটো বিশ^াস, নাজমুল শেখ, আসাদ সরদার প্রমুখ। এ সময় সমিতির ৬০ সদস্যের মাঝে কম্বল বিতরণ করা হয়।