যশোর চেম্বার অব কমার্স মিজান খানের নেতৃত্বাধীন প্যানেলকে আনুষ্ঠানিক বিজয়ী ঘোষণা

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর চেম্বার অব কমার্সের নির্বাচনে মিজানুর রহমান খানের নেতৃত্বাধীন প্যালেনকে আনুষ্ঠানিক বিজয়ী ঘোষণা করেছে কমিশন। এর আগে ৭ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে দুই জন প্রত্যাহার করে নেন। ফলে ১৯ পদের বিপরীতে এক প্যানেলের ১৯ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বী হিসেবে বিজয়ী হন।  রোবাবর দুপুরে চেম্বার ভবনে আনুষ্ঠানিক বিজয়ী ঘোষণা দেন যশোরের সহকারী কমিশনার ও নির্বাচন বোর্ডের আহ্বায়ক আনোয়ার হোসেন। এসময় চেম্বারের প্রশাসক এসএম শাহীনসব নির্বাচিত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বিজয়ীরা হলেন হলেন, যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও প্যানেল লিডার মিজানুর রহমান খান, গোলাম রেজা দুলু, সাজ্জাদুর রহমান সুজা, তানভিরুল ইসলাম সোহান, সৈয়দ শাহজাহান আলী খোকন, শ্যামল দাস, জাহিদ হাসান টুকুন, আবদুল হামিদ চাকলাদার, এজাজ উদ্দিন টিপু, খাইরুল কবির, মঞ্জুর হোসেন মুকুল, মো. নূরুজ্জামান, মোকসেদ আলী, কাসেদুজ্জামান সেলিম, সাজ্জাদুল করিম কাবুল, সাইফুল ইসলাম লিটন, নূর আলম পাটোয়ারি, রেজাউল করিম ও ইসমাইল হোসেন মিলন।
যশোর চেম্বার সূত্রে জানা গেছে, পতিত স্বৈরাচার সরকারের আমলে রাজনৈতিক প্রভাব ও আদালতে মামলা থাকার কারণে গত এক যুগ ধরে যশোর চেম্বারের নির্বাচন হয়নি। ১০ বছর ধরে প্রশাসক নিয়োগ করে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটির কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছিল। ২০১১ সালের ১৬ এপ্রিল যশোর চেম্বারের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জেলা বিএনপির তৎকালীন যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খানের নেতৃত্বাধীন প্যানেল জয়ী হয়। ২০১৪ সালের ২৩ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও মামলা দিয়ে তা স্থগিত করা হয়। ফলে ২০১৪ সালের ১ ডিসেম্বর চেম্বারে প্রশাসক নিয়োগ করে প্রশাসন। সেই থেকে ব্যবসায়িদের এ সংগঠনটি প্রশাসকে মাধ্যমে পরিচালিত হচ্ছিল। সর্বশেষ চলতি বছরের ১১ সেপ্টম্বর নির্বাচন কমিশনার যশোর চেম্বর অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের তফসিল ঘোষণা করে। গত ২৬ অক্টোবর ছিল মনোনয়নপত্র বিক্রির শেষ দিন। ওই দিন ১৯টি পদের বিপরীতে ২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ৭ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে দুই জন প্রত্যাহার করেন।