যশোর চেম্বারে ফ্রি হেলথ ক্যাম্প ও ক্যানসার সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যদের জন্য দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প এবং ক্যানসার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার, ল্যাবএইড ডায়াগনস্টিকস (যশোর) এবং ল্যাবএইড ফার্মার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) যশোর চেম্বার ভবনে অনুষ্ঠিত এ আয়োজনে ব্যবসায়ী নেতৃবৃন্দ, চেম্বারের নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজকরা জানান, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে দেশব্যাপী ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ল্যাবএইড হসপিটালস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চের চেয়ারম্যান এবং বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সাকিফ শামীমের তত্ত্বাবধান ও নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান। বক্তব্য দেন চেম্বারের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান এবং যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু।

এছাড়া ওষুধ, টাইলস, টায়ার-টিউব, ডায়াগনস্টিক, ইটভাটা, জুয়েলারি, কাপড়, মোটর পার্টস, ইস্পাত ও লৌহ, ফল, চশমা, ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতি এবং মহিলা উদ্যোক্তাসহ বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছবি: লোকসমাজ।

ল্যাবএইড গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ডিজিএম (বিজনেস ডেভেলপমেন্ট) ফিরোজ হোসেন খান, পিএমডি ও পিআর বিভাগের সিনিয়র ম্যানেজার জাকির হোসেন, সিনিয়র ম্যানেজার ও কর্পোরেট কো-অর্ডিনেটর আবু নাজিম, ল্যাবএইড ডায়াগনস্টিকস যশোরের সিনিয়র ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ল্যাবএইড ফার্মার অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আতিকুজ্জামান আতিকসহ অন্যান্য কর্মকর্তা।

কর্মশালায় ল্যাবএইড ক্যানসার হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ ডা. আব্দুল মান্নান ক্যানসারের কারণ, ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ এবং সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।