যশোর ইন্সটিটিউট নির্বাচন দু’টি প্যানেলের ৪৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ইন্সটিটিউট নির্বাচনের তফসিল অনুযায়ী প্রথম দিনে দুটি প্যানেল থেকে ৪৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সংস্কার ও উন্নয়ন সমিতি থেকে ২৩ জন এবং পরিবর্তন ও উন্নয়ন সমিতি থেকে ২০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল বুধবার দুটি প্যানেলের প্রার্থীরা নিজ নিজ প্যানেল লিভারের নেতৃত্বে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ডা. মো. আবুল কালাম আজাদ লিটু ও কবি কাসেদুজ্জামান সেলিমের নেতৃত্বে সংস্কার ও উন্নয়ন সমিতির পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শেখ রাকিবুল আলম জয়, মো. আব্দুর রহমান কিনা, এস নিয়াজ মাহমুদ, অ্যাড. শাহরিয়ার বাবু, অ্যাড. মোয়াজ্জেম হোসেন টুলু, মো. আব্দুর রাজ্জাক, অ্যাড. দেবাশীষ দাস, মো. আব্দুস সবুর, চাকলাদার পান্নু, এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, মুস্তাফিজুর রহমান মুস্তাক, এসএম আজাহার হোসেন স্বপন, মিনারা খন্দকার, অ্যাড. চুন্নু সিদ্দিকী, রওশন আরা রাসু, এএম মহিউদ্দিন লালু, অ্যাড. মো. আবু সেলিম রানা, অ্যাড. মো. ইসহক, মো. আহসান হাবীব পারভেজ, বিনয় কৃষ্ণ মল্লিক, কার্তিক ভট্টাচার্য্য ও ফিরোজ আহমেদ।
অপরদিকে, ড. মো. মোস্তাফিজুর রহমান ও এজেডএম সালেক স্বপনের নেতৃত্বে পরিবর্তন ও উন্নয়ন সমিতির পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ড. মো. মোস্তাফিজুর রহমান, এজেডএম সালেক স্বপন, ইমরান সাদিক, এসএম মুস্তাফিজুর রহমান কবির, অ্যাড. শহীদ আনোয়ার, অ্যাড. প্রশান্ত দেবনাথ, সানোয়ার আলম খান দুলু, ডা. মো. জহিরুল ইসলাম, অ্যধক্ষ মুস্তাক হোসেন শিম্বা, মো. মোস্তাফিজুর রহমান কাবুল, অ্যাড. আবুল কায়েস, সুখেন মজুমদার, কাজী লুৎফুন্নেসা, শ্রাবন্তী আহম্মদ, অ্যাড. মাহমুদ হাসান বুলু, মো. হাচিনুর রহমান, অধ্যক্ষ শাহিন ইকবাল, সহকারী অধ্যাপক ইবাদাদ আলী, চৌধুরী আশরাফুল ইসলাম মিলন ও অ্যাড. আমিনুর রহমান হিরু।
আগামী ১৩ মার্চ ইন্সটিটিউট মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ৩ হাজার ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।