যশোর আব্দুল গফুর একাডেমীতে ফল উৎসব অনুষ্ঠিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর আব্দুল গফুর একাডেমীতে ফল উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় কাজীপাড়া আব্দুল গফুর একাডেমী ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগে এই ফল উৎসব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ এবং দেশীয় ফলের সঙ্গে পরিচিত করাতে এই আয়োজন করা হয়েছে।

আব্দুল গফুর একাডেমির অধ্যক্ষ প্রফেসর মো. জিল্লুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক যশোরের এভিপি ও ম্যানেজার মো. সাঈদ হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান বুক ডিপোর পরিচালক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি যশোরের সভাপতি মো. জসিম উদ্দিন খান।

উৎসবে বিদ্যালয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উৎসবমুখর এই আয়োজনে সকল শিক্ষার্থীর মাঝে আনারস, কলা, আম, লটকন ও পেয়ারা সহ নানা রকমের পুষ্টিকর দেশীয় মৌসুমী ফল বিতরণ করা হয়।

ফল বিতরণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আব্দুল গফুর একাডেমির প্রধান শিক্ষক আলমগীর হোসাইন, প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার শামীমা আক্তার সোমা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচালক সদস্য নার্গিস আক্তারসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও ব্যাংক কর্মকর্তাবৃন্দ।