যশোরে ১৫০ খেলোয়াড়কে ২০ কেজি করে চাল প্রদান

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা প্রশাসকের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পরিষদের ১৫০জন দরিদ্র খেলোয়াড়কে ২০কেজি করে চাল দেয়া হয়েছে। বুধবার যশোর জেলা ক্রীড়া সংস্থার অফিসে খেলোয়াড়দের মাঝে এই চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মির্জা আখিরুজ্জাান সান্টু, সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, যুগ্ম সম্পাদক শহীদ আহমেদ, সদস্য হিমাদ্রী সাহা মনি প্রমুখ।