রাজনীতির নামে সহিংসতা নয়, আইনের পথেই হোক রাজনৈতিক প্রত্যাবর্তন । ভিডিও সম্পাদকীয়

লোকসমাজের সম্পাদকীয় বিশ্লেষণ, কোনো তাৎক্ষণিক সংবাদ প্রতিবেদন নয়।

0

শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অন্যদিকে, বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। একজন রাজনৈতিক নেতার প্রত্যাবর্তন কি সহিংসতা ও সংঘাতের মধ্য দিয়ে সম্ভব? নাকি এর সমাধান হতে হবে বিচারিক ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে?

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়, প্রত্যর্পণ প্রক্রিয়া এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে লোকসমাজের এবারের ভিডিও সম্পাদকীয়—‘রাজনীতির নামে সহিংসতা নয়, আইনের পথেই হোক রাজনৈতিক প্রত্যাবর্তন’।

রাজনৈতিক বিরোধ ও মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু তার বলি হতে পারে না সাধারণ মানুষ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিংবা নাগরিকের নিরাপত্তা। দেশে ফিরতে হলে আইনের পথেই ফিরতে হবে, রাজনীতি করতে হলে গণতান্ত্রিক পথেই করতে হবে।

ভিডিও সম্পাদকীয়টি দেখুন।