ডুমুরিয়া প্রেস ক্লাবে সভাপতি হলেন কাজী আব্দুল্লাহ ও সম্পাদক শেখ মাহতাব

0
ছবি: সংগৃহীত।

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ মাহতাব হোসেন।

শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডুমুরিয়া প্রেস ক্লাবে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। মোট ৪২ জন ভোটারের মধ্যে ৪১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে অন্য বিজয়ীরা হলেন, সহ সভাপতি পদে সাব্বির খান ডালিম, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন এস রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে খান মহিদুল ইসলাম (বিনা প্রতিদন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক পদে দীপ্তিমান রায় বাপ্পি (বিনা প্রতিদন্দ্বিতায়), দপ্তর সম্পাদক পদে মো. আক্তারুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুর রশিদ, নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন, আজহারুল ইসলাম, মোমিনুল ইসলাম মনির এবং আরিফুজ্জামান নয়ন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, সিনিয়র সাংবাদিক এম এ এরশাদ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন, আনোয়ার হোসেন আকুঞ্জি ও শেখ এনামুল বাশার টিটো।