যশোরে ১২ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তি আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে সোমবার অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশি মদসহ গোলাম রব্বানী (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটক গোলাম রব্বানী বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের সাহেব আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপ-পরিচালক মো. আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা পলিটেকনিক ইন্সটিটিউটের বিপরীতের লামিয়া স্টোর নামে একটি দোকানের সামনে অভিযান চালান।

এ সময় ১২ বোতল বিদেশি মদসহ গোলাম রব্বানী নামে এক ব্যক্তিকে আটক করেন। এ ঘটনায় পরিদর্শক লায়েক উজ্জামান কোতয়ালি থানায় মামলা করেছেন।