যশোরে সাবেক যুবদল নেতা আকুলের শাহাদৎবার্ষিকী পালিত

0

 

স্টাফ রিপোর্টার ॥ বিস্তারিত কর্মসূচি পালনের মধ্য দিয়ে যশোর জেলা বিএনপির যুব বিষয়ক সাবেক সম্পাদক ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আকুলের দশম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কবর জিয়ারত, দোয়া মাহফিল ও পুষ্পার্ঘ অর্পণ। রোববার তাঁর শাহাদৎবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন এ সব কর্মসূচির আয়োজন করে। সকালে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম কিসমত নওয়াপাড়াস্থ আশিকুর রহমান আকুলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নগর, সদর উপজেলা, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি জেলা যুবদল, ছাত্রদলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁর আত্মায় মাগফিরাত কামনায় মুনাজাত করা হয়। এ দিকে বাদ জোহর কিসমত নওয়াপাড়া জামে মসজিদে তার আত্মার মাগফিরাত কমনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আশিকুর রহমান আকুলের পারিববারিক উদ্যোগেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. জাফর সাদিক, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নূর-উন-নবী, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চেীধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলে দপ্তর সম্পাদক কামরুল ইসলাম,জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহামন সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।